০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বাবুনগরীর প্রেসসচিব ফারুকীকে গ্রেফতার

হেফাজতে ইসলামের আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ শনিবার দুপুরে র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ইনামুল হাসান ফারুকী হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন। হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলার আসামি ফারুকী। এছাড়া হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিও তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

পশ্চিমবঙ্গে বিধাসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ চলছে

বাবুনগরীর প্রেসসচিব ফারুকীকে গ্রেফতার

প্রকাশিত : ০৩:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১