০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিয়ে করলেই উপহার জন্মনিয়ন্ত্রণ সামগ্রী

বিয়েতে নবদম্পতিকে বিভিন্ন ধরনের উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে। তবে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী নিয়ে বিয়ে বাড়িতে কাউকে আসতে দেখা যায়না। তবে এবার কোথাও বিয়ে হচ্ছে জানতে পারলেই স্বামী-স্রীর জন্য আলাদা জন্মনিয়ন্ত্রণ সামগ্রী উপহার দেওয়া হচ্ছে।

উপহার বক্সে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ছাড়াও রয়েছে- একটি মূল্যবান দেয়ালঘড়ি, সম্মাননা কার্ড, সুখি দাম্পত্য জীবন সম্পর্কিত মোটিভেশনাল বই।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কোথাও বিয়ের খবর পেলেই নবদম্পতির হাতে
এসব উপহার পৌঁছে দিচ্ছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তারা। ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তর’ এবং এনজিও ‘পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের’ কারিগরি ও আর্থিক সহায়তায় ‘সুখী পরিবারের তত্ত্বাবধানে’ এই কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, সারাদেশে অধিদপ্তর থেকে একটি পাইলট প্রকল্পের আওতায় দেশের ১০টি উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলাকেও বেছে নেয়া হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকে গৌরীপুর উপজেলায় এই কার্যক্রম শুরু হয়। এপর্যন্ত শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে। তাদের প্রত্যেকের বাড়িতে এসব উপহার পৌঁছে দেয়া হয়েছে। দেশের বাল্যবিয়ে ঠেকাতে ও কিশোরী বয়সে গর্ভধারণ রোধের জন্যেই এই উদ্যোগ।

উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক দুলাল উদ্দিন বলেন, সীমিত সন্তান গ্রহণকে পরিবার পরিকল্পনা বলা হলেও মূলত এই কর্মসূচিতে রয়েছে পূর্ণাঙ্গ আধুনিক সুখী জীবন-যাপন নিশ্চিত করার জন্য কারিগরি শিক্ষাদান। প্রত্যেক নবদম্পতির হাতে এসব উপহার পৌঁছে দেয়া হয়েছে।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন,
বাল্যবিয়ের কারনে এখনো ৩১ শতাংশ নারী গর্ভধারণ করে কিশোরী বয়সে। যার ফলে ৯০ শতাংশ শিশু জন্মের সময়ই মৃত্যু ঝুঁকিতে থাকে। ঝুঁকি কমাতেই মূলত এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম চলমান রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

পশ্চিমবঙ্গে বিধাসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ চলছে

বিয়ে করলেই উপহার জন্মনিয়ন্ত্রণ সামগ্রী

প্রকাশিত : ০৪:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১