আরডিএ, বগুড়ার মহাপরিচালক(অতিরিক্ত সচিব) খলিল আহমদ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে এই বছরের মধ্যে কালশীমাটি গ্রাম দারিদ্র্যমুক্ত করা হবে। তিনি আরও বলেন, বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণসহ অন্যান্য সহায়তা করা হবে, সেজন্যে আপনাদের সক্রিয় হতে হবে আর নিজের অবস্থার পরিবর্তন করার ইচ্ছা থাকতে হবে।
এসময় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আরডিএ বগুড়ার সামাজিক বিজ্ঞান বিভাগের পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষণ বিভাগের পরিচালক ফেরদৌস হোসেন খান, কৃষিবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মিজানুর রহমান সহ আরডিএ বগুড়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।
কর্মশালার পরিচালক ও সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন গবেষণা ও মূল্যায়ন ভারপ্রাপ্ত পরিচালক ড. শেখ মেহ্দী মোহাম্মদ ও উপ-পরিচালক রেবেকা সুলতানা। কর্মশালা শেষে অংশগ্রহণকারী একশত জনের মাঝে ৩,৭০০ ফলজ ও সবজির চারা বিতরণ করা হয়।






















