০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বৃষ্টি কামনায় খোলা মাঠে নামাজ আদায়

নোয়াখালীর মাইজদীতে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় বিশেষ ইস্তিকফার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।

শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বোর্ড স্কুল সংলগ্ন আল ফালাহ এরিয়া মসজিদ মাঠে বৃষ্টির জন্য এই বিশেষ নামাজ আদায় করা হয়।

এসময় মাইজদী জামে মসজিদ, কানু গাজী জামে মসজিদ, আল ফালাহ জামে মসজিদ ও আল আমিন মসজিদ ও মাদরাসার শতাধিক মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানায়, বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই নোয়াখালীর ৯টি উপজেলায়। অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। খরতাপে শুকিয়ে গেছে বেশির ভাগ খালের পানি, নলকূপের পানি, পুকুরের পানি। গরমে অতিষ্ঠ এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা হয় বলে জানিয়েছেন অংশগ্রহণকারী মুসল্লিরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বৃষ্টি কামনায় খোলা মাঠে নামাজ আদায়

প্রকাশিত : ০৭:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১