১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

নাসিকের অসমাপ্ত রাস্তায় দুর্ভোগে ৩০ হাজার মানুষ

দীর্ঘদিন যাবৎ অসমাপ্ত অবস্থায় পরে আছে নাসিক ১নং ওয়ার্ডের ক্যানাল পাড়ের রাস্তাটি। এতে শুষ্ক মৌসুমে প্রচুর ধুলাবালি এবং বর্ষা মৌসুমে কাদা পানি জমে থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। সিদ্ধিরগঞ্জ পুল থেকে জালকুড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটারের এই রাস্তাটির চরম বেহাল দশার কারণে জনদূর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তা পারাপার করা কয়েক হাজার মানুষের। পুরো রাস্তাজুড়ে রয়েছে অংসখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই ওই সব গর্তে পানি জমে প্রায় ডোবায় পরিণত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ধুলোবালি, কাদা-পানি এবং অসংখ্য গর্তের কারণে এই রাস্তা দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে পড়েছে তাদের জন্য। জানা গেছে, প্রতিদিন এই রাস্তা দিয়ে কমবেশী ৩০ হাজারেরও বেশি মানুষ যাতায়াত করে। খানাখন্দে ভরপুর রাস্তাটিতে প্রায়ই ঘটছে ছোটখাট দুর্ঘটনা।

বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কার এবং সমাপ্ত কারার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ক্যানাল পাড়ের শেখ এরশাদ আলি অভিযোগ করেছেন, দীর্ঘ কয়েকবছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সমাপ্ত করা এবং মেরামতের জন্য সিটি কর্পোরেশনের কাছে ধরনা দিলেও কোনও সুরহা মেলেনি। স্থানিয় স্কুল শিক্ষক হারেস আহমেদ বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছিলেন, তিনি নির্বাচিত হলে এই রাস্তার অসমাপ্ত কাজ শেষ করবেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি এখনো বিষয়টি নজরে আনেননি।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

নাসিকের অসমাপ্ত রাস্তায় দুর্ভোগে ৩০ হাজার মানুষ

প্রকাশিত : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১