১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কার্গো ট্রাকে ২৯ হাজার ইয়াবা, আটক ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে একটি কার্গো ট্রাক তল্লাশি করে ২৯ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। তারা হলেন- রাজু (৩২), ইমরান হোসেন (২৮) ও নাঈম শেখ (২২)।

আজ রবিবার র‍্যাব-৩ এর পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, আসামি ৩ জন কুমিল্লা থেকে কার্গো ট্রাক নিয়ে ঢাকার দিকে আসছিল। খবর পেয়ে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ফজর আলী গার্ডেন সিটি মার্কেটের সামনে চেকপোস্ট স্থাপন করে কার্গো ট্রাকটি তল্লাশি করে ড্রাইভারের সিটের পেছন থেকে পলিথিনে মোড়ানো ২৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আসামিদের বিকেলের মধ্যে আদালতে পাঠানো হবে। এর আগে শনিবার (২২ মে) বিকেল ৫ টায় আসামিদের গ্রেফতার করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

কার্গো ট্রাকে ২৯ হাজার ইয়াবা, আটক ৩

প্রকাশিত : ০৪:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১