নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (২৩ মে) দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধিনে ২ কোটি ৯২ লক্ষ টাকা ব্যায়ে নির্মিতব্য এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্যশহিদুল ইসলাম বকুল।
নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার ম্যনেজিং কমিটির সভাপতি জিয়াউর রহমান জিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওসার,আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সদস ফিরোজ আল হক ভুইয়া,
গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, লালপুর ইউনিয়ন আওয়মীলীগের সভাপতি মনোয়ার হোসেন নান্টু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা,ঈশ্বরদী
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক সোহেল রানা কনক আড়বাব ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী সেলিম রেজা, মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, ও এলাকার সুধিজনরা। এর আগে সংসদ সদস্য বেলা ১১ টার দিকে অপর এক অনুষ্ঠানে উপজেলার মহরকয়া এলাকায় ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে শিক্ষা উপবৃত্তির দুই হাজার ২৫০ টাকার করে চেক প্রদান করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















