০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

‘ভাইজান’র পর আবারো সিনেমায় দীপা খন্দকার

দীপা খন্দকার

অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় জনপ্রিয় অভিনেত্রী, মডেল দীপা খন্দকার একটিমাত্র সিনেমাতেই কাজ করেছিলেন। অভিনয় জীবনের শুরু থেকেই সিনেমা’তে কাজ করার অনেক প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু গল্প, চরিত্র সবকিছু মিলিয়ে তার কাছে ভালোলাগেনি বিধায় অনেক দেরীতে হলেও সবকিছু ভালোলাগায় জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘ভাইজান’ সিনেমায় প্রথম অভিনয় করেন দীপা খন্দকার। প্রথম সিনেমাতে অভিনয় করেই দীপা বেশ প্রশংসিত হয়েছিলেন। মাঝখানে আরো অনেক সিনেমাতে কাজ করার প্রস্তাব এলো। আবারো গল্প এবং চরিত্র বাছাইয়ে প্রক্রিয়া দীপা খন্দকারের। প্রক্রিয়ায় দ্বিতীয়বারের মতো সিনেমায় কাজ করার সুযোগ এলো দীপা’র।

এবার দীপা খন্দকার গুনী নাট্যনির্মাতা সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় ‘পায়ের ছাপ’ সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। দীপা খন্দকারের ভাষ্যমতে এই সিনেমায় তিনি একজন দু:খিনী মায়ের চরিত্রে অভিনয় করবেন। দীপা জানান আগামী ২৮ ও ২৯ মে তিনি ‘পায়ের ছাপ’ সিনেমার শুটিং করবেন। এই সিনেমাতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন,‘ এর আগে সাইফুল ইসলাম মান্নু ভাইয়ের নির্দেশনায় একটি নাটকেই অভিনয় করেছিলাম। সে নাটকে আমার শমী কায়সার আপার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিলো। এরপর আর কাজ করা হয়ে উঠেনি। অনেক পরে হলেও মান্নু ভাইয়ের নির্দেশনায় আবারো কাজ করার সুযোগ এলো, তাও আবার সিনেমায়। গল্প এবং চরিত্রে আমার কাছে ভীষণ ভালোলেগেছে। যে কারণে পায়ের ছাপ’এ দু:খিনী মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। আশা করছি একটি ভালো সিনেমা হবে।’

দীপা খন্দকার জানান, ভালো ভালো গল্পে ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলে তিনি সিনেমাতেও নিয়মিত কাজ করতে আগ্রহী। এদিকে এরইমধ্যে দীপা খন্দকার অঞ্জন-রনির নির্দেশনায় একটি ফাউÐেশনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের নির্দেশনায় একটি প্রতিষ্ঠানের মশার ঔষুধের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি গৃহকর্মীদের অধিকার নিয়ে অক্সফাম’র উদ্যোগে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন যা নির্মাণ করেছেন আহাদ।

এছাড়া দীপা ন্দকার পাঁচ বছর পর আবারো উপস্থাপনায় ফিরেছেন। নাগরিক টিভির ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। নিমা রহমানের নির্দেশনায় ‘গুলশান এভিনিউ সিজন টু’ এবং তাসদিকের নির্দেশনায় ‘বাকের খনি’ ধারাবাহিকে অভিনয় করছেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

‘ভাইজান’র পর আবারো সিনেমায় দীপা খন্দকার

প্রকাশিত : ০২:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১