সারাদেশে প্রচন্ড তাপমাত্রা, আর এই তাপমাত্রা থেকে পরিত্রাণ পেতে ফেসবুকে পরামর্শ দিয়েছেন চিত্রনায়িকা শাহনূর। বিজনেস বাংলাদেশ পাঠকের জন্য লিখাটি তুলেধরা হল-
সূর্য সরাসরি বিষুবরেখার উপর অবস্থান করার ফলে আগামী ৭ দিন এশিয়ার বেশীরভাগ জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাবে। বিজ্ঞানিদের ভাষায় এই সময়কে বলা হচ্ছেঃ (EQUINOX) This is an Astronomical event where the Sun is directly positioned above the Earth’s equator.
দুপুর ১২টা থেকে ৩ টা পর্যন্ত বাসায় অথবা অফিসে কক্ষে থাকার চেষ্টা করুন। এই সময় তাপমাত্রা ৩৫ – ৪০ ডিগ্রী পর্যন্ত উঠানামা করবে।
এর ফলে ডি-হাইড্রেশন ও সান স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল। একারণে নিজে সহ পরিবারের সবাইকে পরিমান মতো পানি পান করান।
প্রত্যেকে দৈনিক কমপক্ষে ৩ লিটার করে পানি পান করুন। ব্লাড প্রেসার চেক করুন যতবার সম্ভব। অনেকের হিট স্ট্রোক ও হতে পারে। যতবার সম্ভব ঠান্ডা পানি দিয়ে গোসল করুন। ফল ও শাকসবজি বেশি করে খান এবং খাবার ম্যানু থেকে মাংস বাদ দিন। নিজের ঠোট ও চোখের মনি স্বাভাবিক আছে কিনা চেক করুন।
এই সাতদিন সুর্য ডিরেক্ট আমাদের মাথার উপর থাকবে যার ফলে আমাদের শরীরে পানি দ্রুত শুকিয়ে যাবে। এই শুকিয়ে যাওয়া পানিশুন্যতা দুর করতে বেশি বেশি পান পান করা সবার জন্য অতি জরুরী। নিজে সুস্থ থাকুন, সচেতনতার মাধ্যমে অপরকে সুস্থ রাখুন। বেশি বেশি পানি পান করুন। ধন্যবাদ।
এদিয়ে কিছুদিন আগে ওআইসি (অরগানাইজেসন অব ইসলামিক কোঅপারেসন) ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে ফাইনাল রাউন্ডের জন্য তিন সদস্য বিশিষ্ট জরি বোর্ড গঠন করেছে। এই জুরি বোর্ডে তথ্য মন্ত্রনালয়ের একজন সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও বাংলাদেশের চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা যিনি বর্তমানে আওয়ামী রাজনীতিতেও বেশ সক্রিয় অর্থাৎ চিত্রনায়িকা শাহনূরও রয়েছেন সদস্য হিসেবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























