০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজনগরে করোনা আক্রান্ত মা-ছেলের মৃত্যু

রাজনগরে মা-ছেলে করোনা আক্রান্ত হয়েছিল। অবশেষে রোববার মাত্র ১২ ঘণ্টার ব্যবধাননে মা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ছেলে সোহেল বক্স (৩২) সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ওই দিন রাত সাড়ে ৮টার সময় সোহেলের মা দোল বাহার বেগম (৬২) স্ট্রোক করে মারা যান। তিনিও করোনা আক্রান্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই পরিবারে আরো তিনজন আক্রান্ত রয়েছেন। তাদের বাড়ি রাজনগর উপজেলার সদর ইউনিয়নের পাঠানটুলা গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রমজান মাসের শেষের দিকে জ্বর-সর্দি, ডায়েরিয়াসহ বিভিন্ন উপসর্গ থাকা সত্ত্বেও সোহেল বক্স (৩২) চিকিৎসা নেননি। চলিত মে মাসের মাঝামাঝি তার শ্বাসকষ্ট শুরু হলে মৌলভীবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ মে করোনা টেস্টে তার পজিটিভ রিপোর্ট আসে। তবে এরই মধ্যে তার ফুসফুসের ৮০ থেকে ৮৫ ভাগ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিলেটে। সেখানে চিকিৎসার পর করোনা টেস্টে তার নেগেটিভ আসে। এর ক’দিনের মধ্যেই পরিবারের অন্য সদস্যরা করোনা টেস্ট করালে তার বাবা, মা, ভাই ও ভাবীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ২২ মে তার বাবা, মা, ভাই ও ভাবীর করোনা নেগেটিভ রিপোর্ট আসায় হাসপাতাল থেকে বাড়িতে চলে আসেন।

এ দিকে সোহেলের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে সিলেটের উইমেন মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোহেল বক্স রাজনগর বাজারের বক্স মোটরসের স্বত্বাধিকারী ছিলেন। এ অবস্থায় ছেলের শোকে রাত সাড়ে ৮টার দিকে স্ট্রোক করে সোহেল বক্সের মা দোলবাহার বেগম (৬২) মারা যান। ১২ ঘণ্টার কম ব্যবধানে একই পরিবারের দু’জনের মৃত্যুর যেন দিশেহারা পুরো পরিবার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

রাজনগরে করোনা আক্রান্ত মা-ছেলের মৃত্যু

প্রকাশিত : ০৪:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১