০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দোহারে সাপের কামড়ে যুবকের মৃত্যু

নিজ ঘরেই সাপের কামড়ে সিরাজ মোল্লা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার দোহার উপজেলার কাজীর চর এলাকার বারেক মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে নিজ ঘরে ঘুমাতে গেলে বিছানায় থাকা বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। কামড় দেয়ার পর সাপটি সিরাজের বিছানায় অবস্থান করছিল। এ সময় চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভ্যাকসিন নেই বলে সিরাজকে ঢাকায় পাঠানোর কথা বলেন। এ সময় ঢাকা নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এ দিকে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের অভাবে সাপে কাটা রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। পরে দোহারে সাপের ভ্যাকসিন সংরক্ষণের দাবি জানান তারা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: জসিম উদ্দিন বলেন, বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব হয় না।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

দোহারে সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত : ০৬:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১