নড়াইলের লোহাগড়া উপজেলার চর-ইচাখালী গ্রামে বজ্রপাতে ইমরান শেখের ৩ টি গরু ও ১ টি ছাগলের মৃত্যু হয়েছে। গ্রামবাসীরা জানায়, সোমবার রাত দেড়টার দিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের সময় বজ্রপাত হয়। ইমরান শেখের গোয়াল ঘরের পাশে বজ্রপাত পড়লে গরু এবং ছাগল মারা যায় ।
ইতনা ইউনিয়নের সাবেক মেম্বর পলাশ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে ইমরান শেখের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইমরানের দুইটি গাভীতে প্রতিদিন ৭/৮ কেজি দুধ হতো। সেই দুধ বিক্রি করে সংসার চালাতো। তার নিজস্ব কোন জমাজমি নেই । এঘটনায় অসহায় হয়ে পড়েছেন ইমরান।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















