০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

“কুমিল্লায় ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা”

কুমিল্লায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মো. কামরুল হাসান নামের এক ব্যক্তি। সোমবার (২৪ মে) সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিনি আত্মহত্যা করেন।

নিহত কামরুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকার মৃত আলী আজ্জমের ছেলে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কামরুল ইসলামের ঋণের বোঝা বেড়ে যাচ্ছিল। এ থেকে মুক্তি পেতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান গাউছেপাক ট্রেডার্স অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কামরুল। পাশের ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জ মাছ দিতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

“কুমিল্লায় ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা”

প্রকাশিত : ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১