১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান; এক লাখ টাকা জরিমানা

গাজীপুরে ইটিপি বন্ধ রেখে ওয়াশিং কার্যক্রম পরিচালনা করায় এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার জেলার হাড়িনাল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি’র নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের হাড়িনাল এর স্টাইল জেনারেশন লিমিটেডকে ইটিপি বন্ধ রেখে ওয়াশিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিবেশ দূষণ করায় ১ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। এবং অনতিবিলম্বে যথাযথভাবে ইটিপি চালু করে ওয়াশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন আনসার ব্যাটালিয়ন এর সদস্যরা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান; এক লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ০৬:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১