বান্দরবানের আলীকদমে লেবু জাতীয় ফসলের সম্প্রসারন, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে মঙ্গলবার সকাল ৯.৩০ টায় আলীকদম উপজেলা কৃষি অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আলীকদম উপজেলা কৃষি অফিসার জনাব সুভাষ কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর এ কে এম নাজমুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ডক্টর শাফায়েত আহাম্মদ সিদ্দিকি।
দিনব্যাপি উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন পরিচালনা করেন বান্দরবান জেলা উপ-পরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ অফিসার জনাব এম এম শাহানেওয়াজ।
আলীকদম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষন উদ্ভোদনী অনুষ্টানে প্রধান অতিথি বলেন “আমরা মুলত দেশে মালটা, লেবু , কমলা ও বাতাবি লেবুর উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছি। ফলন বাড়ানোর জন্য কৃষককে প্রশিক্ষ ও পরামর্শ দেওয়া ছাড়াও সব ধরনের সহায়তা করা হচ্ছে। আলীকদমে ৪টি ইউনিয়নে মোট ৬০জন কৃষককে প্রদর্শনী প্লটের জন্য সহায়তা করা হবে। প্রশিক্ষণ শেষে কৃষকদেরকে প্রতি ২০শতক জায়গার জন্য ৬০টি করে উন্নত জাতের মাল্টা, লেবু ও কমলার চারা, সার, ও কৃষি উপকরণ দেওয়া হবে। আমরা সবুজ রঙের মাল্টা উৎপাদনসহ কিভাবে এ ফলটি দীর্ঘমেয়াদি সংরক্ষণ করা যায় সে বিষয়টি নিয়েও কাজ করছি। মূলত দেশি ফলের আবাদ ও উৎপাদন বাড়ানো এবং ফলের আমদানি নির্ভরতা কমানোই হচ্ছে এ প্রকল্পের মূল লক্ষ্য।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















