০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ফের আইসিইউতে চিত্রনায়ক ফারুক

চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে গত ১ মে থেকে আইসিইউতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানান ফারুকের স্ত্রী ফারহানা।

তিনি বলেন, শারীরিক অবস্থার উন্নতি নিয়ে নতুন কোনো তথ্য দেওয়ার মতো নেই। গত মাসে মাত্র দুই দিনের জন্য কেবিনে আনা হয় ফারুককে। কিন্তু হঠাৎ করে আবার শারীরিক অবস্থা এমন হয় যে, তাকে ফের আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে আইসিইউতেই চিকিৎসাসেবা চলছে তার।

উল্লেখ্য, গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরে চিকিৎসা চলছে বর্ষীয়ান এই অভিনেতার। তিনি নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর পরীক্ষা-নিরীক্ষার পর মস্তিষ্কেও সংক্রমণ পাওয়া যায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফের আইসিইউতে চিত্রনায়ক ফারুক

প্রকাশিত : ০৮:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১