গাজীপুরে বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মহাসড়কে পারাপারের সময় বোর্ডবাজার এলাকায় বাসচাপায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কাজী ইসহাক (৫৫)। তিনি শরীয়তপুরের নড়িয়া থানার আটপাড়া গ্রামের কাজী জাকারিয়ার ছেলে। তিনি বারিধারা ডিওএইচএস উইলিয়াম বায়িং হাউসে চাকরি করেন।
স্বজনরা জানান, সকালে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ওই ব্যক্তির অফিসের কাজের জন্য বারিধারা থেকে গাজীপুরে আসেন। বোর্ডবাজারে সকালের নাস্তা করার উদ্দেশ্যে রাস্তা পারাপার হচ্ছিলো তিনি। এ সময় বসুমতি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।
পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বসুমতি পরিবহনের (ঢাকা মেট্রো- গ ১১৭৬৪২) বাসসহ চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















