১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

এবার প্রতিবাদী চরিত্রে মিথিলা

ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এবার অ্যাকশন লুকে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মিথিলার। ছবির নাম ‘অমানুষ’। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। এতে প্রতিবাদী এক নারীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

মঙ্গলবার (২৫ মে) মিথিলার জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে তাকে নিয়ে তৈরি একটি পোস্টার। পরিচালক অনন্য মামুন ফেসবুকে পোস্টারটি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘অমানুষে একজন যোদ্ধা…। ’

পোস্টারে রিভালবার হাতে পুরোপুরি অ্যাকশন লুকে হাজির হয়েছেন মিথিলা। এ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব।

গত ১ এপ্রিল থেকে মোট ১৬ দিন ঢাকা ও ঢাকার আশপাশে সিনেমাটির শুটিং হয়েছে। বাকি রয়েছে আরও বেশকিছু দৃশ্যের শুটিং। নিরব-মিথিলা ছাড়াও ‘অমানুষ’-এ আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নওশাবা, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, আনন্দ খালেদ প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

এবার প্রতিবাদী চরিত্রে মিথিলা

প্রকাশিত : ০৫:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১