১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের ক্যাপ্টেন মিয়াজী আহমেদ বাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্তরা হলেন, সুমন মিয়াজী, মেজবাহ মিয়াজী, গিয়াস উদ্দীন, ডা. মুফিজুর রহমান, আলাউদ্দিন, শাহাদাত হোসেন টাপু, মঞ্জুর রহমান প্রমুখ।

ক্ষতিগ্রস্ত সুমন মিয়াজী জানান, বিদ্যুত থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। একে একে ১০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফ্রিজ, টিভি, মোবাইল, আসবাবপত্র, পাসপোর্ট, জায়গা জমির দলিল সহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের একটি ইউনিট গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সময় মতো পৌঁছাতে না পারলে ওই বাড়ির অন্য ঘরগুলো রক্ষা করা সম্ভব হতো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত : ০৪:৪৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১