১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মিষ্টি না পেয়ে অভিমানে শিশু গলায় ফাঁস

সিরাজগঞ্জের কাজিপুরে মায়ের ওপর অভিমান করে এক শিশু গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেছে। শিশুটির নাম মিজানুর, বয়স মাত্র ৯ বছর। নিহত ওই শিশু উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের গোদারবাগ গ্রামের চাঁন মিয়ার ছেলে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহতের বাবা বাজার থেকে মিষ্টি কিনে আনেন। ওই মিষ্টি নিহতের ছোট ভাই জাকির একাই খেতে থাকে। মিজানুর তার কাছে মিষ্টি চাইলে দিতে অস্বীকার করে। বিষয়টি তার মাকে জানায়। কিন্তু তার মা তাকে মিষ্টি নিয়ে দেন না। এতে অভিমান করে ঘরে থাকা বাঁশের তীরের সঙ্গে মায়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার বলেন, বিষয়টি নিয়ে লোকজন থানায় এসেছেন। সবকিছু শুনে ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

মিষ্টি না পেয়ে অভিমানে শিশু গলায় ফাঁস

প্রকাশিত : ০৪:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১