০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

কমলগঞ্জে সিএনজি ও টমটম চালকদের সংঘর্ষে আহত -৭

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় সিএনজি ও টমটম চালকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ১ টি টমটম গাড়ী ভাংচুর ও দুইটি সিএনজি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
(২৭ মে) বৃহস্পতিবার বিকালে কমলগঞ্জ পৌরসভাধীন
ভানুগাছ চৌমুহনী চত্ত্বরে সামনে সিএনজি অটোরিক্সা চালক ও টমটম চালকদের যাত্রী তুলা নিয়ে কথা কাটাকাটির জেরে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় সিএনজি ও টমটম চালকদের উভয় পক্ষের বাবুল মিয়া, খালেদ আহমেদ, কাইয়ুম মিয়া, সিএনজি চালক হাসান মিয়া,সাদেক আহমেদ, রবেক ও রাজু আহমেদসহ উভয় পক্ষের ৭ জন আহত হলে তাদের কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও শহরের আশপাশে থমথমে অবস্থা বিরাজ করে।

টমটম চালক ইসলাম মিয়া,কবির মিয়া,মিছবা মিয়া,কাওছার মিয়া জানান,আমরা অনেকে কিস্তিতে, জমিজমা বিক্রি অথবা দাদন ব্যবসায়িদের কাছ থেকে সুদে টাকা নিয়ে উপার্জন এর বাহন হিসাবে একমাত্র সম্বল টমটম কিনে পরিবারের বরণ পোষণ করছি।
আমাদের জীবীকা নির্বাহর বাহন রিকশায় যাত্রী বা মালামাল বহণ করতে বাধা দেয়া হয়, তাহলে আমরা চলবো কিভাবে? পরিবার পরিজন নিয়ে অনাহারে মরতে হবে।
টমটম চালক সমিতির সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক কামিল মিয়া অভিযোগ করে বলেন,এর আগেও আমরা কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি।কোন সুরাহা করে দেননি। আমরা বিচার না পেলে আন্দোলনে নামতে বাধ্য হবো। আমরা দুই থেকে আড়াই শত লোক রিকশা চালিয়ে আমাদের জীবীকা নির্বাহ করি। রিকশা চালাতে না দিলে আমাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। তারা আরো বলেন, এ ঘটনায় আমরা ৪ জনের নাম উল্লেখ ও ৬/৭ কে অজ্ঞাত করে শুক্রবার (২৮মে) বিকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছি ।

এব্যাপারে কমলগঞ্জ ভানুগাছ চৌমুহনী সিএনজি স্ট্যন্ডের সভাপতি বেলাল হোসেন বলেন,বৈধভাবে রোড ফারমিটসহ যাবতীয় কাগজ পত্র ঠিক রেখে গাড়ি সড়কে চালাচ্ছি,আমাদের ৫ শতাধিক চালক বৈধভাবে গাড়ি চালায়। আমাদের সব বৈধ থাকারপরও অবৈধভাবে টমটম চালকরা তাদের ইচ্ছাস্বাধীন নিয়ম বর্হিভূতভাবে নিয়মশৃঙ্খলা ভেঙ্গে টমটম পরিচালনা করছে। এতে করে অনেক সিএনজি চালক দূর্বিষহ জীবনযাপন কাটাচ্ছে । তিনি আরো বলেন, টমটম চালকরা কারো কথা শুনছে না। আমাদের চালকরা সারাদিন গাড়ি চালিয়ে নিজের বেতন তো দূরের কথা মালিকের পাওনা টাকাই পরিশোধ করতে পারছেনা। আমরা বৈধ হলে আমাদের গাড়ি চালানোর সুযোগ দিয়ে অবৈধ গাড়ি গুলো প্রশাসন জব্দ করার জোর দাবী জানাই।

এদিকে পৌরশহর থেকে যাত্রী বা মালামাল নিয়ে টমটম না চালানোর দাবী করছিল সিএনজি চালকরা। এর জের ধরেই টমটম রিকশা যাত্রী নিয়ে যাবার সময় সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিন রাতেই শতাধিক টমটম চালক তাদের টমটম নিয়ে পৌরসভাধীন উজিরপুরে সমবেত হয়ে বিক্ষোভ করে। বিচার না পেলে আন্দোলন এর হুশিয়ারি উচ্চারণ করে টমটম চালকরা।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহী জানান,উভয় পক্ষের সংঘর্ষ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরো জানান,টমটম চালকরা একটা অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

কমলগঞ্জে সিএনজি ও টমটম চালকদের সংঘর্ষে আহত -৭

প্রকাশিত : ০৬:৩১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১

বিজনেস বাংলাদেশ/বিএইচ