০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে হেরোইনসহ তিন মাদক কারবারি আটক

টাঙ্গাইলে দেশীয় অস্ত্র ও ৮৭ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার (২৯ মে) সকালে মধুপুর পন্ডুরা শেওড়া পাড়া ও মির্জাপুরের নগর ছাওয়ালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। বিষয়টি দুপুরে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান নিশ্চিত করেছেন।
আটককৃতরা হচ্ছে, পন্ডুরা শেওড়া পাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৭), মির্জাপুরের নগর ছাওয়ালি গ্রামের মো. গাদু মিয়ার ছেলে মো. রজব মিয়া (৩৫) ও মৃত মো. নূর উদ্দিনের ছেলে মো. শাহবুদ্দিন (৪০) ।
মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শফিকুল ইসলামকে দুটি দেশীয় অস্ত্র ও ৮০ গ্রাম হেরোইনসহ (যার মূল্য অনুমান ৮ লাখ টাকা) তাকে আটক করা হয়। পরে মধুপুর থানায় মামলা দাযের করে থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। এ দিকে মির্জাপুরের নগর ছাওয়ালী গ্রামে অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইনসহ (যার মূল্য অনুমান ৭০ হাজার টাকা) রজব ও শাহবুদ্দিনকে আটক করে মির্জাপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

টাঙ্গাইলে হেরোইনসহ তিন মাদক কারবারি আটক

প্রকাশিত : ০৪:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১