০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে মির্জাগঞ্জের দৃশ্যপট

‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘আপ্রাণ প্রচেষ্টয় বাংলাদেশে সর্বত্র উন্নয়ন ঘটছে। তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর মির্জাগঞ্জে ও লেগেছে উন্নয়নের ছোঁয়া। রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত হচ্ছে উন্নয়ন। দিনে দিনে পাল্টে যাচ্ছে মির্জাগঞ্জের দৃশ্যপট ।

কোন একসময় ছিলো বৃষ্টি হলেই উপজেলার বিভিন্ন সড়কে পানি জমে তলিয়ে যেত। কাদা মাড়িয়ে চলাচল করতো হতো। এখন আর এই দুর্ভোগ পোহাতে হয় না উপজেলা বাসীর । প্রায়ই দেখা যেত রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, টমটমসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ার ঘটনা। কিন্তু ড্রেনেজ ব্যবস্থার কারণে এসব দুর্ঘটনা এখন দেখা যায় না।
এছাড়াও মির্জাগঞ্জ এখন শতভাগ বিদ্যুতায়িত উপজেলা। প্রায় ১৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ-বরগুনা মহাসড়ক, প্রত্যন্ত অঞ্চলেও হয়েছে পাকা রাস্তা, কালভার্ট। ৬ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ভিআইপি অডিটরিয়াম, ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের কাজসহ নানান উন্নয়ন প্রকল্প। উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশিদ জানান, গত অর্থ বছরে উপজেলার ৬ টি ইউনিয়নে ১০ কিঃ মিঃ গ্রামীন সড়ক পাকা করন ও ৩০ ব্রীজ করা হয়েছে।

বর্তমানে আরও ১৫ কিঃমিঃ কাঁচা রাস্তা পাকা করন এবং ৬ টি ব্রীজের কাজ চলমান আছে। এখনও সেসব রাস্তা কাঁচা রয়েছে তার তালিকা পাঠানো হয়েছে। মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়ার ধারাবাহিকতায় মির্জাগঞ্জকে কে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। উপজেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাট পাকা হয়েছে। হয়েছে কালভার্টে, সেতু। পানি নিষ্কাশনের জন্য করা হয়েছে ড্রেনেজের ব্যবস্থা।চলাচলে এখন আর দূর্ভোগ পোহাতে হয় না উপজেলাবাসী কে। এছাড়ও গেলো ঘূর্ণিঝড় আন্ফান এর পরে উপজেলার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে লোকজনদের ব্লোকসহ টেকসই বেড়িবাঁধের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। টেকসই বেড়িবাঁধ হলে উপজেলাবাসীর আর কোন দূর্দশা থাকবে না।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে মির্জাগঞ্জের দৃশ্যপট

প্রকাশিত : ০৪:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১