১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নড়িয়ায় চুরি হওয়া শিশু মাহমুদ উদ্ধার

শরীয়তপুরের নড়িয়ায় চুরি হওয়া ৫ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধায় উপজেলার শিরঙ্গল গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুটির নাম মাহমুদ হাসান। মাহমুদ সদর উপজেলার ধানুকা এলাকার বিল্লাল হোসেন বেপারীর ছেলে। এ ঘটনায় তানিয়া শিকদার (৩০) নামে নারীকে আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের অজিত শিকদারের মেয়ে। এর আগে শুক্রবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার ধানুকায় শিশুটিকে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যান ওই নারী। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও শিশুটির পরিবার জানায়, কিছুদিন আগে ধানুকা এলাকায় বিল্লাল হোসেন বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন ওই নারী। তিন মাস আগে ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যান তিনি। শুক্রবার ওই বাড়িতে বেড়াতে এসে সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যান ওই নারী। শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। বাড়ির সামনের একটি সিসি ক্যামেরায় দেখা যায়, শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যাচ্ছেন ওই নারী। এরপর স্বজনরা শিশুটির ছবি, ওই নারীর ছবি ও সিসি ক্যামেরায় থাকা চুরির দৃশ্যের ভিডিও ফেসবুকে পোস্ট করেন। বিকেলে একটি পিকআপ ভ্যানের চালক ওই ছবি দেখে শিশুটির পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। পরে তাঁর দেওয়া ঠিকানায় সিরঙ্গল গিয়ে নড়িয়া থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ সময় ওই নারীকে আটক করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

নড়িয়ায় চুরি হওয়া শিশু মাহমুদ উদ্ধার

প্রকাশিত : ০৮:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১