রবিবার সকাল ১১টায় সোনালী ব্যাংক লিঃ টাঙ্গাইলের ঘাটাইল শাখাকে আধুনিকায়ন এর উদ্বোধন করা হয় । গ্রাহকদের অধিকতর সেবা প্রদানের নিমিত্তে ঘাটাইল শাখাকে আধুনিকায়ন উপলক্ষে গ্রাহক ও ব্যাংকারদের সমন্বয়ে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল সভায় অংশ নেন সোনালী ব্যাংক লিঃ এর পরিচালক মোঃ মোফাজ্জল হোসন, বিশেষ অতিথি ছিলেন সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুল মান্নন, মোঃ মোর্শেদুল কবীর ও মোঃ ইদ্রিস আলী, ময়মনসিংহ অঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মজিদ , টাঙ্গাইল প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোঃ আমিনুর রহমান খান , ব্যাংক ভবনের মালিক কাজী মাহমুদুল হাসান জাহান, ঘাটাইল শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম খান ও ব্যাংকের গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান আলী। এ সভায় স্থানীয় সাংবাদিক ও ব্যাংকার ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। ভার্চুয়াল সভায় প্রধান অতিথি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কৃতি সন্তান সোনালী ব্যাংক লিঃ এর পরিচালক মোঃ মোফাজ্জল হোসন তাঁর বক্তৃতায় বলেন, ধনী-গরিব, কৃষক,দিন মজুরসহ সকল গ্রাহককে সমান সম্মান করতে হবে । তারাঁই ব্যাংকের প্রাণ। তাদের কষ্টার্জিত সঞ্চিত অর্থ দিয়েই মূলত ব্যাংক ব্যবসা। গ্রাহকদেরকে সর্বাধিক সেবা দিতে হবে। উল্লেখ্য যে, সোনালী ব্যাংক লিঃ টাঙ্গাইলের ঘাটাইল শাখাকে দেশের এই প্রথম আধুনিকায়ন করা হলো।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















