০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ঢাকা থেকে অপহৃত স্কুল ছাত্রী মানিকগঞ্জে উদ্ধার

ঢাকার এক স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগে শান্ত রানা শাহিন (২০) নামে এক ফুড পান্ডার কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

গতকাল শনিবার (২৯ মে) রাত সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামে মামার বাড়ি থেকে শাহিনকে আটক করা হয়। ওই বাড়ি থেকেই অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

আটক শাহিন দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামের মো: বাচ্চু মিয়ার ছেলে। সে ফুড পান্ডায় খাবার সরবরাহের কাজ করতো।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি’র সহকারী পুলিশ সুপার ওনু মং জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গত মার্চ মাসের ২৩ তারিখ বিকেলে ঢাকার ভাষানটেক এলাকা থেকে শাহিন ওই স্কুল ছাত্রীকে অপরহণ করে। অপহরনের পর সে স্কুল ছাত্রীকে বিভিন্নস্থানে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। অপহরনের পরে মেয়েটির বাবা ভাষানটেক থানায় একটি মামলা করেন। পরে বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উদ্ধারকৃত ওই কিশোরী ঢাকার একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঢাকা থেকে অপহৃত স্কুল ছাত্রী মানিকগঞ্জে উদ্ধার

প্রকাশিত : ০৩:৪৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১