ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অর্নুধ-১৭ ) ২০২১ শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকালে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নমেন্টের উদ্বোধন করেনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, কোটচাঁদপুর থানার অফিসার ইন্ চার্জ (ওসি) মঈন উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, ফায়ার সার্ভিসের অফিসার ইন চার্জ প্রদীপ কুমার মন্ডল, ডাঃ মাহবুব, কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম প্রমূখ। উদ্বোধনী খেলায় এলাঙ্গী ইউনিয়ন পরিষদ একাদশ ৩-০ গোলে দোড়া ইউনিয়ন পরিষদ একাদশ কে পরাজিত করে। রেফারী ছিলেন রোস্তম কবির।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















