০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

তাহিরপুরে যাদুকাটা নদীতে নৌকা ডুবে মাঝি নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী নদী যাদুকাটায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন নৌকার এক মাঝি।

সোমবার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে উত্তর বড়দল ইউনিয়নের বারিক টিলা সংলগ্ন যাদুকাটা নদীতে এ ঘটনা ঘটেছে।
সকাল হঠাৎ করে বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে নৌকাটি পানির নিচে তলিয়ে যায়।

নিখোঁজ নৌকার মাঝির নাম হারিছ মিয়া (২৬) সে উপজেলার বড়দল উত্তর ইউনিয়ের বারিক্কা টিলার মৃত নুর ইসলামের ছেলে ও বড়গোফ টিলা খেয়া নৌকার মাঝি। তার সাথে থাকা অপর তিন জনকে স্থানীয় লোকজন উদ্ধার করেছেন বলে জানা যায়।

উদ্ধার হওয়া তিন জন হলেন,একই গ্রামের অলফত আলীর ছেলে আ. ছত্তার (৩৫),মৃত ফজলুল হকের ছেলে রহিছ মিয়া (৩৫) ও মৃত জবর আলীর ছেলে মফিজ মিয়া (৪৫)।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ তরফদার নৌকার মাঝি হারিছ মিয়া নিখোঁজ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

তাহিরপুরে যাদুকাটা নদীতে নৌকা ডুবে মাঝি নিখোঁজ

প্রকাশিত : ০৬:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১