১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সংস্কৃতি খাতে প্রস্তাবিত বাজেট হতাশার: গোলাম কুদ্দুছ

সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে এবারও হতাশার কথা জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনের অভিভাবক সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত বাজেটকে ‘হতাশার’ বলেও মন্তব্য করেন তিনি।
প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়কে ৫৮৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ৮ কোটি টাকা বেশি। গত অর্থবছরের এ খাতে প্রস্তাবিত বাজেট ছিলো ৫৭৯ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তব্যে এ তথ্য জানান।

সংস্কৃতি খাতের বাজেট নিয়ে কুদ্দুস বলেন, প্রতিবার বাজেটের পর আমরা একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছি। সরকারকে আমরা বরাবরই বলে আসছি, মূল বাজেটের এক শতাংশ যেন সংস্কৃতি খাতে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সরকার বরাবরই আমাদের দাবীকে প্রত্যাখ্যান করে আসছে। এই খাতকে অবহেলার চোখে দেখা খুবই ভুল সিদ্ধান্ত।

তিনি বলেন, জাতীয় বাজেট যেভাবে বেড়েছে, সে তুলনায় সংস্কৃতি খাতে পারসেন্টেজ আরো কমেছে। সুতরাং আমরা মনে করি, রাষ্ট্র যে সংস্কৃতি খাতকে অবহেলা করছে- এটা সরকারের জন্যই ভালো কিছু বয়ে আনবে না।

তিনি বলেন, চারদিকে অপসংস্কৃতির চর্চা বাড়ছে। সাম্প্রদায়িকতা উস্কে উঠছে। সরকার একদিকে বলছে আমরা অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ সংস্কৃতি বান্ধব জাতি, মানুষে মানুষে মৈত্রী বন্ধন গড়ে তুলতে চাই, কিন্তু বাস্তবতা হলো বাজেটে সরকারের সেই সব কথার প্রতিফলন এবারও ঘটেনি। সুতরাং আমরা মনে করি, আমরা সংস্কৃতি কর্মীরা এই খাতে প্রস্তাবিত বাজেটে হতাশ এবং ক্ষুব্ধ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

সংস্কৃতি খাতে প্রস্তাবিত বাজেট হতাশার: গোলাম কুদ্দুছ

প্রকাশিত : ০৭:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১