১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নেটদুনিয়ায় ভাইরাল যে অ্যাকশন দৃশ্য (ভিডিও)

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত এটি দক্ষিণি অভিনেতা রবি তেজার চলতি বছরের ব্যবসাসফল ছবি ক্র্যাক-এর অ্যাকশন দৃশ্যের রিমেক। যে ভিডিওতে মুন্না নামের একটি শিশু রবি তেজার ভূমিকায় অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন।

ভিডিওতে মুন্না ছাড়াও ৮ বছর থেকে শুরু করে ১৬ বছরের বাচ্চারা ওই তেলেগু ছবির হুবহু অ্যাকশন দৃশ্যের ভিডিওতে স্ট্যান্ট করেছেন। ভিডিওটি দেখে নেটিজেনরা রীতিমতো মুগ্ধ হয়েছেন, যার ফলে ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ভিডিও’র কমেন্ট বক্সে নেটিজেনরা ভিডিওটির স্ট্যান্ট ও এডিটিংয়ের ব্যাপক প্রশংসা করেছেন। তাদের কেউ কেউ এই দৃশ্য মূলধারার চলচ্চিত্রকেও হার মানিয়েছে বলে দাবি করে একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রির সমালোচনা করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের গত ৯ মার্চ একটি ইউটিউব চ্যানেলে প্রথম প্রকাশিত হয় ভিডিওটি। তারপর থেকে এখন পর্যন্ত চার মিলিয়নের উপর ভিউ হয়েছে এই অ্যাকশন দৃশ্য। পরে ভারত ছাড়িয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নেটদুনিয়ায় ভাইরাল যে অ্যাকশন দৃশ্য (ভিডিও)

প্রকাশিত : ০৯:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১