০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

বারি উদ্ভাবিত ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল প্রশিক্ষণ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর উদ্যোগে ‘গোপালগঞ্জ জেলায় বিএআরআই এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশ প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্প’ এর অর্থায়নে ০৬-১০ জুন ২০২১ পর্যন্ত ০৫ দিন ব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের জন্য বারি উদ্ভাবিত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপযোগী ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়। রবিবার বারি’র সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এর মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফরমে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণ কর্মসূচীটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক ড. এস. এম. শরিফুজ্জামান, ড. মো. কামরুল হাসান ও ড. মো. তারিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের পরিচালক ড. এম এম কামরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম।

উক্ত প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যারের ১৪ জন কর্মকর্তা ও ১৬ জন কৃষি বিজ্ঞানী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন জাত ও প্রযুক্তি সমূহের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে।

এছাড়াও প্রশিক্ষণ কর্মসূচীটির উদ্বোধনী অনুষ্ঠানে বিএআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

বারি উদ্ভাবিত ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল প্রশিক্ষণ

প্রকাশিত : ০৫:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১