আলোচিত সিনেমা ‘পোড়ামন’-এ অভিনয় করেছিলেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটি। ৮ বছর আগে মুক্তি পেয়েছিল সিনেমাটি। পরিচালনা করেছিলেন জাকির হোসেন রাজু। ফের নন্দিত এই পরিচালকের নতুন মিশনে যুক্ত হলেন সাইমন ও মাহিয়া মাহি। এবার সিনেমার নাম ‘আতর্নাদ’।
সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। সাইমন-মাহি দুজনেই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ইতোমধ্যে।
জানা গেছে, ‘আতর্নাদ’সিনেমার দুই দিনের শুট ঢাকায় হবে। বাকি শুট হবে গ্রামে।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমা সায়মন ও মাহি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























