সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে নিরাপদ বোর্ডিং এন্ড গেষ্ট হাউজ থেকে রফিকুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল পাচটায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত- রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলা সদরের সেহেরা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। বোর্ডিংটির মালিক শিমরাইল টেকপাড়ার মৃত রহমান মুন্সির ছেলে আইয়ুব আলী মুন্সি।বোর্ডিংয়ের ম্যানেজার বাদশা আলমগীর জানান, গত ৩ জুন রফিকুল ইসলাম ১০১ নম্বর কক্ষ ভাড়া নেন। তিনি স্বাভাবিক ভাবেই দিন কাটাচ্ছিল। ঘটনার কয়েক ঘন্টা আগেও তিনি স্বাভাবিক ছিলেন। বিকেল ৩ টার দিকে তার কক্ষ বন্ধ থাকায় ডাকা ডাকি করে সারা শব্দ না পেয়ে পুলিশ খবর দেই।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই বাবুল জানান, লাশের পাশ থেকে পাওয়া একটি চিরকুট থেকে প্রাথমিক ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তিনি বিষপান করে আত্নহত্যা করেন। একটি বিষের শিসি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত মৃত্যুর আসল কারণ জানা যাবে।




















