ময়মনসিংহ শহরে মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে হঠাৎ এক ছেলের পরিচয় হয়। সেই থেকে ছাত্রী ছেলেটিকে বিশ্বাস করে ফেলে। ছেলেটিও তাকে বিয়ে করার জন্য আশ্বস্ত করেন। এভাবে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে ছেলেটি ছটকে যায়।
ধর্ষণের অভিযোগে নাঈম হাসানকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব। সে ত্রিশাল উপজেলার বৈলর ভরাডোবা এলাকার মঞ্জুরুল হকের ছেলে। শনিবার (৫ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের গাঙ্গিনারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৬ জুন) বিকেলে র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন, গত ৯ মে ওই ছাত্রীর সাথে ছেলেটির পরিচয়ের পর থেকেই বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। কয়েকবার ধর্ষণের ফলে মেয়েটি শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়ে। এমতাবস্থায় ভিকটিম শুক্রবার ৪ জুন র্যাব-১৪ ময়মনসিংহ বরাবর একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা সদস্যরা ছায়া তদন্ত করে ঘটনার সত্যতা পায়। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের গাঙ্গিনারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























