ক্যারিয়ারের শুরু থেকেই সামাজিক সচেতনতাসহ বিভিন্ন বিষয়ভিত্তিক গান করে প্রশংসা কুড়িয়ে আসছেন ‘গলি বয়’ খ্যাত রানা মৃধা ও তার আবিস্কারক তবীব মাহমুদ। এবার শিশুশ্রমের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তারা। তাদের গাওয়া এই গানটির শিরোনাম-‘শিশুশ্রম’।
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস (১২ জুন) উপলক্ষে প্রাণ আপের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শনিবার গান-ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে। গানটির কথা ও সুর করেছেন তবীব মাহমুদ। প্রায় আড়াই মিনিটের এই গানটির শুটিং হয়েছে মাওয়া ও সদরঘাট এলাকায়।
গানটির বিষয়ে তবীব মাহমুদ ও রানা বলেন, ‘যে শিশুদের হাতে স্কুল ব্যাগ থাকার কথা, যাদের থাকার কথা খেলার মাঠে, কিন্তু সমাজের অবহেলার কারণে তাদের অনেকে কাজ এবং খাবারের সন্ধানে ছুটছেন। এই গানে আমরা সেই কথাগুলোই তুলে ধরেছি। আশা করি সবার ভালো লাগবে’।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























