নতুন গান নিয়ে এলো এক জীবনে খ্যাত গায়ক সৈয়দ শহীদ। এই বৃষ্টির মধ্যেই তিনি নিয়ে এসেছেন নতুন গান ‘বৃষ্টির মতো’। ১১ জুন (শুক্রবার) ব্যান্ড মিউজিক এক্সপ্রেস বাংলাদেশ নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হয়েছে।
শহীদ বলেন, ‘অন্য সব ঋতুর চেয়ে বর্ষা আমি সবচেয়ে বেশি উপভোগ করি। ছোটবেলায় বর্ষার সঙ্গে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক দিন ধরেই চিন্তা করছিলাম বৃষ্টি নিয়ে একটি গান করব। তবে হয়ে উঠছিল না। অবশেষে নাহিদের কথা-সুরে এই গানটি আমার দারুণ পছন্দ হয়েছে। গাইতে গিয়েও ভালো লেগেছে গানটি। আমার ভক্ত-শ্রোতারা গানটি পছন্দ করবেন বলে বিশ্বাস।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























