০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

তামিমকে হারিয়ে দিলেন মুশফিক

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে প্রাইম ব্যাংককে বৃষ্টি আইনে ৩০ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। এতে তামিম ইকবালের প্রাইম ব্যাংক আর মুশফিকুর রহিমের আবাহনীর পয়েন্ট এখন সমান। ৮ ম্যাচ শেষে দুই দলের পয়েন্টই ১২। তবে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে প্রাইম ব্যাংক। তাদের রান রেট ০.৯৮৯। দ্বিতীয়স্থানে থাকা আবাহনীর রান রেট ০.৬০৯।

আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে হারের স্বাদ নিয়ে আজ প্রাইম ব্যাংকের মুখোমুখি হয় আবাহনী। পয়েন্ট টেবিলে প্রাইম ব্যাংকের সমান হওয়ার লক্ষ্যও ছিল তাদের। সেই লক্ষ্যে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে তারা ব্যাট করতে নামে। পাওয়ার প্লেতে আবাহনীকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও মোহাম্মদ নাইম। জুটিতে আসে ৪৯ রান। ২৭ বলে ২৯ রান করেন নাইম। মারমুখী মেজাজে ছিলেন শাহরিয়ার। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৩১ বলে ৪৬ এবং তৃতীয় উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের সাথে ৩৫ বলে ৫১ রান যোগ করেন।

শান্ত ২১ বলে ৩০ ও মুশফিক ১৪ রান করে থামেন। তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলেছেন ডান-হাতি শাহরিয়ার। করেছেন ৫০ বলে ৯২ রান। তার ইনিংসে ৯টি চার ও ৫টি ছক্কা ছিল। শেষ দিকে, ৬ বলে ১টি করে চার-ছক্কায় অপরাজিত ১৩ রান করেন আফিফ হোসেন। শাহরিয়ারের ক্যারিয়ার সেরা ইনিংসের কল্যাণে ২০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় আবাহনী। জবাবে আবাহনী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ ওভার শেষে ৪ উইকেটে ১১৭ রান করতে পারে প্রাইম ব্যাংক।

এরপর বৃষ্টি নামলে ১৯ ওভারে প্রাইম ব্যাংকের নতুন টার্গেট দাঁড়ায় ১৭৪ রানের। অর্থাৎ শেষ ৩ ওভারে জয়ের জন্য তাদের ৫৭ রান করতে হতো। কিন্তু শেষ পর্যন্ত ১৯ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান করে প্রাইম ব্যাংক। আসরে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার তামিম ইকবাল। ৪১ বলে ৮টি চার ও ১টি ছক্কায় তিনি ৫৫ রান করেন। আবাহনীর তানজিম হাসান সাকিব ও আমিনুল ইসলাম ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন আবাহনীর মুনিম।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

তামিমকে হারিয়ে দিলেন মুশফিক

প্রকাশিত : ০৮:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১