০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

ময়মনসিংহে নকল স্ট্যাম্প বিক্রির অভিযোগে গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে নকল স্ট্যাম্প বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এসময় ৪৮৫ টি নকল স্ট্যাম্প জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ আসাদুজ্জামান (৩২) ও মোঃ আব্দুল মন্নাছের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৩)। তারা একই উপজেলার বাসিন্দা।

সোমবার (১৪ জুন) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার (১৩ জুন) দুপুর বারোটার দিকে উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তাদের দোকান থেকে নকল স্ট্যাম্প জব্দ করে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন, এরা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন এলাকায় সরকারী শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি করতেন। গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে রোববার দুপুরে
উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়
অভিযান চালিয়ে জামান লাইব্রেরি ও স্টেশনারি থেকে ২১০ টি এবং মামুন কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট থেকে ২৭৫ টি সহ মোট ৪৮৫ টি নকল রেভিনিউ স্ট্যাম্পসহ তিনটি সিল, একটি এন্ড্রুয়েড মোবাইল ও নকল স্ট্যাম্প বিক্রির কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে। নকল স্ট্যাম্প বিক্রির অপরাধে আসাদুজ্জামান ও রফিককে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নান্দাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। নকল স্ট্যাম্প বিক্রি করে এমন আরও অবৈধ ব্যবসায়ী থাকতে পারে। তাদেরকে ধরতে চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

ময়মনসিংহে নকল স্ট্যাম্প বিক্রির অভিযোগে গ্রেপ্তার

প্রকাশিত : ০৮:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১