কোটচাঁদপুরে গত রবিবার উষা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সমাজে পিছিয়ে পড়া হত-দরিদ্র ও কর্মহীনদেও মাঝে ঔষদ ও খাদ্য সামগ্রী বিতরণ করা । এ উপলক্ষে রেল ষ্টেশন পাড়ায় উষার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উষার নির্বাহী পরিচালক আঃ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক ডাঃ জাহিদ আহামেদ।
বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা র্পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল ও প্রেসক্লাব সভাপতি শেখ নজরুল ইসলাম। উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের অর্থায়নে এলাকার ৫০ জন হত-দরিদ্্র সমাজে পিছিয়ে পড়া জন গোষ্ঠীকেস্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















