০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং ও মাধবপুরে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।বুধবার বানিয়াচং উপজেলা সদরের দেশমুখ্যপাড়া গ্রামে ও সোয়াবই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো বানিয়াচং উপজেলা সদরের দেশমুখ্যপাড়া গ্রামের নুর মিয়ার মেয়ে তাছফিয়া আক্তার (৯) ও নুরফল মিয়ার মেয়ে নুসরাত আক্তার (৮)। তারা দুজন একে অপরের চাচাতো বোন। নিহত অপর শিশু মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের দুলাল মিয়ার মেয়ে লামিয়া আক্তার (২)।

বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায় তাছফিয়া ও নুসরাত। এ সময় তারা পুকুরের পানিতে ডুবে যায়।অনেকক্ষণ পর পরিবারের লোকজন খুঁজতে গিয়ে পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী

হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৯:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১