০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

সড়কে সন্তানসহ প্রাণ গেল মা–বাবার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানহাট এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আজ শনিবার সকাল আটটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া সদর উপজেলার হাতিবান্ধা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এই তিনজন হলেন বগুড়া শহরের বারপুর মধ্যপাড়ার আশরাফ আলী, তাঁর স্ত্রী গোলাপী বেগম ও তাঁদের দুই মাস বয়সী ছেলে রেজওয়ান।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাস্থান সেতুর অদূরে হাতিবান্ধা এলাকায় পঞ্চগড়গামী আহসান পরিবহনের একটি দূরপাল্লার বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহত দম্পতির লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানায় রাখা হয়েছে। আর হাসপাতালে মারা যাওয়া তাঁদের শিশুসন্তানের লাশ রয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে। দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাচালকের খোঁজ মেলেনি। দূরপাল্লার বাসটি আটক করে থানায় রাখা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

২৭ আগস্ট বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

সড়কে সন্তানসহ প্রাণ গেল মা–বাবার

প্রকাশিত : ০১:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১