১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

যবিপ্রবিতে করোনায় দুই শিক্ষকসহ আক্রান্ত ৮ জন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আলম হোসেন (পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে । এছাড়াও যবিপ্রবির কর্মকর্তা ও কর্মচারী দিয়ে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬ জন । ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় লকডাউন ঘোষণা করা হয়েছে ।

বিশ্ববিদ্যালয় সূত্র মতে করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, যবিপ্রবির সাইন্টিফিক অফিসার জাহাঙ্গীর হোসেন , অফিস সহকারী সুমন হোসেন, কুক মারুফ হোসেন ও পাম্প অপারেটর হাফিজুর রহমান । উক্ত ব্যক্তিরা গত ১৬ তারিখ করোনা নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন । এছাড়াও অর্থ দপ্তরের হাবিবুর রহমান ও ডরমেটরির শরিফুল ইসলাম গত সপ্তাহেই আক্রান্ত হয়েছেন বলে
জানা যায়।

বর্তমানে দুই শিক্ষক সহ আক্রান্ত সবাই নিজ নিজ বাড়িতে কোয়ারেণ্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তারা সবাই এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছেন ।

উল্লেখ্য গত ১৩ জুলায় থেকে যবিপ্রবি অফিসসমূহ ৫০ শতাংশ জনবল বা রোস্টার ডিউটি দিয়ে পরিচালনা করা হচ্ছে ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

যবিপ্রবিতে করোনায় দুই শিক্ষকসহ আক্রান্ত ৮ জন

প্রকাশিত : ০৫:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১