০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

নেচে-গেঁয়ে শেষ হচ্ছে নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’

নিরব-অপু

শ্রীমঙ্গলে নেচে-গেঁয়ে শেষ হচ্ছে নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শেষ লটের শুটিং। সিনেমাটি ২০১৯-২০২০ অর্থ বছরের অনুদানপ্রাপ্ত। যেখানে প্রথমবার জুটি বেঁধেছেন নিরব হোসেন ও অপু বিশ্বাস।

বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’তে উঠে আসবে চা বাগানের শ্রমিকদের নানা ঘটনা। শনিবার শুটিংয়ের ফাঁকে একটি ছবি শেয়ার করেছেন চিত্রনায়ক নিরব। যেখানে তার সঙ্গে দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে।

চা শ্রমিকের বেশির ভাগই পড়াশোনার সুযোগ পায় না। তাদের নানাভাবে বঞ্চিত করা হয়। কখনও তারা প্রতিবাদ করলে তা খুব সহজেই দমন করা হয়। এমনই গল্প নিয়ে ‘ছায়াবৃক্ষ’।

সিনেমাটি প্রসঙ্গে নিরব বলেন, ‘১৬ জুন থেকে আমাদের শেষ লটের শুটিং শুরু হয়েছে। সব অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। সিনেমাটি নিয়ে শুরু থেকেই আমি বেশ আশাবাদী ছিলাম। শেষ করার পর তা আরও বেড়ে গেল। আমার বিশ্বাস দর্শকরা ভালো কিছু পেতে যাচ্ছে।’

নিরব-অপু ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

নেচে-গেঁয়ে শেষ হচ্ছে নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’

প্রকাশিত : ০৪:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১