০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

কুমিল্লায় ৯ কোটি টাকার মাদক উদ্ধার

কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা গত সাড়ে পাঁচ মাসে ৩ টন (৩ হাজার কেজি) গাঁজাসহ প্রায় ৯ কোটি টাকার মাদক উদ্ধারের মাইলফলক অর্জন করেছে।  সোমবার (২১ জুন) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজল হোসেনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, গত সাড়ে পাঁচ মাসে ৩ টন গাঁজা ছাড়াও ১ লাখ ১৫ হাজার ৪১২ পিস ইয়াবা, ৮ হাজার ৫২৫ বোতল ফেন্সিডিল, ৩৯৬ লিটার দেশীয় মদ, ২৩২ বোতল হুইস্কি, ৪২৪ বোতল বিয়ার, ৩৩৫ বোতল বিদেশি মদ, ২ হাজার ১১০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য ৮ কোটি ৭২ লাখ ৮৫ হাজার ১ শ টাকা।

এই সময়ের মধ্যে মাদকের কারবার ও সেবনে জড়িত থাকার অপরাধে ১ হাজার ৬১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

কুমিল্লায় ৯ কোটি টাকার মাদক উদ্ধার

প্রকাশিত : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১