০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে গোসল করতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা মানিকপুর গ্রামের নইরাভিটা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- কৃষক কামাল মিয়ার মেয়ে আশামণি (৯) ও আবুল কাশেমের মেয়ে আয়েশা আক্তার(১০)। তারা সম্পর্কে চাচাতো বোন এবং একই পাড়ার বাসিন্দা।গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল শাকির নূর শিকদার জানান, দুপুর দেড়টার দিকে ওই দুই শিশুসহ ৫-৬ জন শিশু গোসল করতে ডোবায় যায়। এক পর্যায়ে আয়েশা ও আশামণি পানিতে পড়ে যায়। তারা কেউ সাঁতার জানে না। এ সময় অন্য শিশুরা গিয়ে বাড়িতে খবর দেয়। এরপর এলাকার লোকজন ওই গভীর ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত অবস্থায় দুই শিশুকে ডোবা থেকে উদ্ধার করা হয়। তাদের সঙ্গে আরও যে তিন শিশু ছিলো ওরা বয়সে আরও ছোট। সবাই মিলে সেখানে গোসল করতে গিয়েছিলো। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৭:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১