০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

সাতক্ষীরায় নতুন জেলা প্রশাসক হুমায়ুন কবীর

সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর। বুধবার (২৩ জুন) বেলা দেড়টার দিকে বিদায়ী জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

বিদায়ী জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব পদে যোগদান করবেন। এর আগে গত ৩১ মে (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা বদলি ও পদায়ন করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।সদ্য বিদায়ী জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ২০১৮ সালের ৯ অক্টোবর সাতক্ষীরায় যোগদান করেন। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা।

দায়িত্বভার হস্তান্তরকালে বিদায়ী জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসককে শুভেচ্ছা অভ্যর্থনা জানান ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

সাতক্ষীরায় নতুন জেলা প্রশাসক হুমায়ুন কবীর

প্রকাশিত : ১২:০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১