১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

জীববৈচিত্র্য টিকে থাকলে মানুষ বাঁচবে

জীববৈচিত্র্য টিকে থাকলে মানুষ বাঁচবে। তাই আমাদের জীববৈচিত্র্যকে আমরাই রক্ষা করবো। এ জন্য সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। হবিগঞ্জের বন ও বন্যপ্রাণী রক্ষায় যা যা করা দরকার আমরা করবো। গতকাল শুক্রবার বিকেল ৩টায় সাতছড়ি জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমেটরিতে বন্যপ্রাণীর ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ, হবিগঞ্জের বিভাগীয় বনকর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামছুননাহার চৌধুরীর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন হবিগঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা সাবরীনা ছায়ীদা শিমু, মৌলভীবাজারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার, রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন, মো. তোফায়েল আহম্মেদ চৌধুরী, সিএমসি সহ-সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক কালের কণ্ঠের চুনারুঘাট প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিট কর্মকর্তা নাসির উদ্দিন, শিক্ষক বশির আহমেদ, সিএমসির কোষাধ্যক্ষ সত্যেন্দ্র চন্দ্র দেব, চিত্ত রঞ্জন দেববর্মা প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ জুন এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান ড. মোহাম্মদ মোস্তাফা ফিরোজ। ১০ দিন বন্যপ্রাণীর ব্যবস্থাপনা, আইন, বিধিমালা ও আবাসস্থল বিষয়ে এ প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভারে শিক্ষক ও বন্যপ্রাণী গবেষকগণ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

জীববৈচিত্র্য টিকে থাকলে মানুষ বাঁচবে

প্রকাশিত : ০৪:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১