১১:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

কমলগঞ্জে পানিতে পড়ে মামা ভাগনীর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরের পানিতে পড়ে মামা শুভ আহমেদ (৮) ও ভাগনী মীম আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশুরা ভানুবিল গ্রামের দিন মজুর জব্বার মিয়ার মেয়ে এবং শ্যালক। স্থানীয় বাসিন্দা মামুন আহমেদ জানান, কান্দিগাঁও জিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের মাছ ধরতে সেচ পাম্প লাগিয়ে পানি নিষ্কাশন করছিলেন বাবা। এ সময় সেচের পানি পাশের একটি পুকুরে জমা হতে থাকে। পরিবারের সবার অগোচরে মামা ভাগনী মাছ ধরা দেখতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় দু’জন। পরে মিমের বাবা প্রথমে পানি থেকে শিশু মীমকে উদ্ধার করে আদমপুরস্থ স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে মীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মামা শিশু শুভকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরে ডুবার পানিতে ভেসে থাকতে দেখেন তার আত্মীয়রা। তাৎক্ষনিক আত্মীয় স্বজনরা দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে ও মৃত ঘোষণা করেন। ঘটনার খবর শুনে শিশুটির পিতা জব্বার মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আদমপুর ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

কমলগঞ্জে পানিতে পড়ে মামা ভাগনীর মৃত্যু

প্রকাশিত : ০৮:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১