১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

৫০ বছর ধরে রাস্তার বেহাল দশা

চৌহাট ইউনিয়ন। ঢাকার ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে পশ্চিমে ১ নং ইউনিয়নের নাম চৌহাট ইউনিয়ন। সবচেয়ে অবহেলিত ইউনিয়ন বলে পরিচিত এই ইউনিয়নটি।

যা স্বাধীনতার ৫০ বছরেও পাকা হয়নি এই ইউনিয়নের প্রায় ৯ টি গ্রামের রাস্তা। দেশ যেখানে উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, সেখানে উন্নয়নের ছোঁয়া পর্যন্ত লাগেনি। যা এ এলাকার রাস্তা ঘাট দেখলেই বোঝা যায়।

সরেজমিনে দেখা যায়, চৌহাট ইউনিয়নের বংশী নদীর পশ্চিম পাশে চড় রাজাপুর, বাকুলিয়া, মুন্সিরচড়, আতুল্লারচড়, ধুলঝুড়ি, সন্ধি তারা, মুকিমপুর, নিকলাসহ প্রায় ১০ টি গ্রামের মধ্যে পাকা রাস্তা তো দুরের কথা ইট সলিং রাস্তাও নাই। দেখলে মনে হয় একেবারে অজো পাড়াগ্রাম। যেখানে উন্নয়নের ছোয়াও লাগে নি।

চৌহাটের অবস্থা বেশি নাজুক। চৌহাট হতে দ্বিমুখা পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা আবার মুন্সিরচড় হতে দ্বিমুখা পর্যন্ত আরও ৪ কিলোমিটার রাস্তা খুবই বেহাল অবস্থা। এখানে ৮ কিলোমিটার রাস্তার মধ্যে আধা কিলোমিটার রাস্তা পাকা হয়েছিল তাও বৃষ্টি ও বন্যার পানিতে নষ্ট গেছে। চলাচলে একেবারেই অনুপযুক্ত।

এছাড়াও চৌহাট বাজার হতে গোমগ্রাম পর্যন্ত প্রায় ৬-৭ কিলোমিটার রাস্তা যা গত ২০ বছরেও পাকা হয়নি।প্রতিদিন এ রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষের চলালচল, কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব নয়।

স্থানীয় এলাকাবাসীর দাবি, দেশ ডিজিটাল হলেও এর ছোয়া চৌহাট ইউনিয়নের চর চৌহাট, দেলুটিয়া, মুন্সিরচড় গ্রামের মানুষ চোখেও দেখেনি।

তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটে পাস করলে রাস্তা করে দেয়ার আশ্বাস দেয়। কিন্তু ভোটের পর নির্বাচিত হলে আর তাদের দেখা পাওয়া যায় না।

২০১৮ সালে বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ চর চৌহাট স: প্রা: বিদ্যালয়ে একটা জনসমাবেশে চড় চৌহাট এলাকার রাস্তা নিজ দায়িত্বে করে দেয়ার আশ্বাস দিলেও তা বাস্তবে পরিণত হয়নি।

চৌহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহসিন খান ডাবলু বলেন, ডিজিটাল বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত ইউনিয়ন এই চৌহাট ইউনিয়ন। বংশী নদীর পশ্চিম পাশের ১০ টি এলাকা বেশি অবহেলিত। এই ইউনিয়নে আরও ৮ টি গ্রাম রয়েছে তারও প্রায় একই অবস্থা।

চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতিকে মোবাইল ফোনে যোগাযোগ করতে গেলে তাকে ফোনে পাওয়া যায় নি।

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

৫০ বছর ধরে রাস্তার বেহাল দশা

প্রকাশিত : ০৪:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১