১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ

টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য কামনাশীষ শেখর।
অনুষ্ঠানের শুরুতে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে তারা সবাই অনুভূতি ব্যক্ত করেন। নতুন সদস্যরা হলেন দৈনিক সকালের সময়ের টাঙ্গাইল প্রতিনিধি মো. রাশেদ খান মেনন (রাসেল), সাপ্তাহিক জাহাজমারা’র প্রধান সম্পাদক ও নিউজ-২৪’র টাঙ্গাইল প্রতিনিধি মো. আতিকুর রহমান আতিক, দি এশিয়ান এইজ’র টাঙ্গাইল প্রতিনিধি মো. মাসুদ রেজা স্বাধীন, সাপ্তাহিক জাহাজমারা’র সম্পাদক মো. গোলাম কিবরিয়া বড়মনি, দৈনিক বণিক বার্তা’র টাঙ্গাইল প্রতিনিধি মো. পারভেজ হাসান, দৈনিক সংবাদ প্রতিদিন’র টাঙ্গাইল প্রতিনিধি মো. তোফায়েল আহমেদ রনি, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ’র টাঙ্গাইল প্রতিনিধি মো. আবু কাওছার আহমেদ,  ঢাকা টাইমস’র স্টাফ রিপোর্টার মো. রেজাউল করিম, সাপ্তাহিক যুগধারা’র সম্পাদক মো. হাবিবুর রহমান, সাপ্তাহিক কালের স্বর’র সম্পাদক শামসুজ্জামান, দৈনিক আমাদের নতুন সময়’র জেলা প্রতিনিধি মো. আরমান কবির, দৈনিক জাগরণ’র জেলা প্রতিনিধি কাজল চন্দ্র আর্য্য ও দৈনিক টাঙ্গাইল সময়’র জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক। এছাড়াও ডিবিসি নিউজ’র টাঙ্গাইল প্রতিনিধি মো. সোহেল তালুকদার নতুন সদস্য হলেও তিনি অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
উল্লেখ্য, টাঙ্গাইল প্রেসক্লাবের গত ১১ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় ১৪ জন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের আজ বরণ করে নেয়া হলো।

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ

প্রকাশিত : ০৭:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১